ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট ও চট্টগ্রামে ১০ স্টেশনে পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা করে পালালো পাষণ্ড স্বামী প্রাথমিকের বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে বড় ধাক্কা মরক্কোর পাহাড় ধসে কক্সবাজারে দুই শিশুর মৃত্যু বাংলাদেশে অবৈধভাবে পুশব্যাক করা ৪ জনকে ফেরানো হলো ভারতে বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন যারা সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৮ সেনা নিহত

ঈদ এলো বছর ঘুরে, খুশির জোয়ারে ভেসে উঠবে সারা দেশ জুড়ে

#

২৭ জুন, ২০২৩,  5:31 PM

news image

এসআরএম শহীদ: মুসলিম ধর্মে বছরে দুইটি উদযাপন হয়ে থাকে। একটি হল ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই দুইটি ঈদে ইসলাম ধর্মে মানুষ আনন্দ করে থাকে। এছারা যারা দেশের দূর দূরন্তে থাকেন তারা ঈদ উপলক্ষে সবাই তাদের বাড়িতে যায় এবং আত্বীয় স্বজন ও বন্ধু বান্ধব সবাই একসাথে ঈদের নামাজ পরে দেখা করেন এবং সবাই একসাথে আনন্দ উল্লাস করে থাকেন।  কাউন্দিয়া ইউনিয়নের সিনিয়ার এক নং যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ ও কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় এর সভাপতি কবির চৌধুরী মুকুল বলেন ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানেই ধনী গরীব ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেয়ার উজ্জলতম একটি খুশির দিন।

বছর ঘুরে আবার এসেছে ঈদুল আযহা। চারদিকে শুরু হয়েছে ঈদুল আযহা উপলক্ষে গরু কোরবানির খুশি আর আনন্দের বন্যা। ঘরে ঘরে শুরু হয়েছে ঈদ উৎসব পালনের মহাপ্রস্তুতি, তোড়জোড়। হাটে, মাঠে, ঘাটে ঈদের খুশিই এখন রঙ ছড়াচ্ছে। ঈদুল আযহার গরু কুরবানীর পাশাপাশি মার্কেট, বিপণী বিতানে দেদারছে চলছে ঈদের কেনাকাটা। শুধু শহর নয় প্রত্যন্ত গ্রামের হাটবাজার, বিপণী বিতান খোলা থাকছে গভীর রাত পর্যনৱ। বিশেষ করে পোশাকের দোকান, বুটিক বাটিক হাউসগুলোতে সারাদিন, গভীর রাত পর্যন্ত ক্রেতার আগমনে মুখর থাকছে। দর্জি বাড়িতে চলছে সীমাহীন ব্যসৱতা। সবার মাঝে জোর প্রচেষ্টা যেকোনো মূল্যে ঈদ উৎসবকে রঙিন, বর্ণাঢ্য ও স্মরণীয় করে তুলতেই হবে।

আকাশের এক কোণে বাঁকা চাঁদের হাসি ঈদের জানান দিয়ে দেয় সবাইকে। সাথে সাথে বেজে ওঠে বাজি, পটকা; সবাই সমস্বরে গেয়ে ওঠে, এলো খুশির ঈদ । সবার চোখে মুখে খুশি ও আনন্দের এক অদ্ভুত তৃপ্তি ভরা হাসি ছড়িয়ে পড়ে। যে আনন্দ নির্মল, যে আনন্দ টাকা দিয়ে কেনা যায় না, অন্যের খুশি বা আনন্দে নিজের মনের গহীন কোণে শুভ্র শান্তির শীতল স্পর্শ অনুভূত হওয়া; এটাইতো ঈদ । ঈদের আগের দিন রাত থেকেই পরের দিনের অতিথি আপ্যায়নের সকল ব্যবস্থা করে রাখার চলে প্রস্তুতি। সারারাত ধরে পোলাও মাংস থেকে শুরু করে বিভিন্ন সুস্বাদু খাদ্য প্রস্তুতিতে ব্যস্ত থাকে বড়রা। তরুণীরা তাদের কাজিনদের নিয়ে ব্যস্ত হয়ে যায় বাহারি রঙের মেহেদি অথবা রুপসজ্জা নিয়ে অথবা কেউ কেউ তার মায়ের সাথে রান্নায় হাত লাগায়। আর তরুণেরা বাধঁবাঙা উচ্ছাসে মেতে ওঠে ঈদের দিনের সকালের বাজার ও আড্ডায় । স্কুল-কলেজের সকল বন্ধুদের সাথে দেখা করে তাদের সাথে চেনা-পরিচিত জায়গাগুলোতেই ঘুরতে যেয়ে নষ্টালজিক হতে চায় তারা। শুধু ঈদের দিন নয় বছরের ৩৬৫ দিনই রঙিন হয়ে আনন্দ নিয়ে আসুক সবার জীবনে। বছরের প্রতিটি দিনই হোক ঈদের দিনের মতো বিদ্বেষহীন, এ প্রত্যাশা আমাদের সবার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম