ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

ইংল্যান্ডকে ১২৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

#

২৭ অক্টোবর, ২০২১,  5:58 PM

news image

শেষ দিকে নাসুম আহমেদের ঝড়ো ইনিংসে ইংল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সাকিব মাহমুদুল্লার ব্যাটিং ব্যর্থতার দিনে ৯ বলে ১৯ রান করেন নাসুম। এরমধ্যে আদিল রশিদের করা ১৯তম ওভারে ১৭ রান করেন এই স্পিনার। নাসুম ছাড়া এদিন কারো ব্যাট থেকেই বলার মতো রান আসেনি। দলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ২৯ রান করেছেন মুশফিক। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ১৮ ও নুরুল হাসান সোহান ১৯ রান করেন। এদিন ৫০ বল ডট দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। ইংল্যান্ডের  টাইমাল মিলস তিনটি, মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন দুটি করে উইকেট দখল করেন। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি টাইগার ওপেনারদ্বয়। মঈন আলীর করা ২.২ ওভারে উড়িয়ে মারতে গিয়ে লিয়াম লিভিংস্টোনের তালুবন্দি হন লিটন। ফেরার আগে ৮ বলে ৯ করেন লিটন। এরপরের বলেই মোহাম্মদ নাঈমকে ফেরান মঈন। আগের ম্যাচে ৬২ করা নাঈমের সংগ্রহ এবার মাত্র ৫। থিতু হতে পারেননি সাকিব আল হাসানও। চার রান করে ফিরেছেন এই অলরাউন্ডার। মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে আশা দেখাচ্ছিলেন মুশফিকুর রহীম। চতুর্থ উইকেটে এরা দুজন গড়েন ৩৭ রানের জুটি। এরপরেই লিয়াম লিভিংস্টোনের বলে কাটা পরেন মুশফিক। এলবি হয়ে ফিরেন ২৯ রান করে।  বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি আফিফ হোসেন। তাকে ডেকে এনে রানআউট করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ২৪ বলে ১৯ রান করে লিভিংস্টোনের বলে আউট হন রিয়াদ। মেহিদিও ফিরেছেন ১১ রান করে। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, এউইন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, মুঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম