ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

আজহার-বাবর জুটি: বড় সংগ্রহের পথে পাকিস্তান

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২১,  2:55 PM

news image

প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। মিরপুরে স্বাগতিক বাংলাদেশের বোলারদের বিপক্ষে দেখেশুনে খেলে বড় সংগ্রহের পথেই এগোচ্ছে সফরকারীরা। এরই মধ্যে প্রায় শতরানের জুটি গড়ে তুলেছেন আজহার আলি ও পাক অধিনায়ক বাবর আজম। এই রিপোর্ট লেখার সময় ২ উইকেট হারিয়ে ১৬১ রান নিয়ে ব্যাট করছে পাকিস্তান। এর মধ্যে ৩৬ রানে ব্যাট করছেন আজহার আলি ও ৬০ রানে অপরাজিত বাবর আজম।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বেশ ভালোই খেলছিলেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আবদুল্লাহ শফিক। প্রথম টেস্টের মতো এই ম্যাচেও বাংলাদেশি বোলারদের দেখেশুনে খেলতে থাকেন। ফলে সফরকারীরা আবারও দারুণ শুরু পেয়ে যায়। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। পাকিস্তানের স্কোরবোর্ডে ৫৯ রানের সময় প্রথম আঘাতটি হানেন তাইজুল। তার দুর্দান্ত এক ঘূর্ণিতে সরাসরি বোল্ড হয়ে ফিরে গেছেন আবদুল্লাহ শফিক। আউট হওয়ার আগে ২৫ রান করেছেন তিনি। নিজের পরবর্তী ওভার করতে এসে আবারও তাইজুল জাদু। ২০তম ওভারের চতুর্থ বলে কটবিহাইন্ডের আবেদন করেন তাইজুল। তবে রিভিউ নিলেও আম্পায়ার সেই ডাকে সাড়া দেননি। যদিও রিপ্লেতে দেখা যায়, বলটি পাকিস্তানি ব্যাটারের ব্যাট হালকা ছুঁয়ে গেছে। তবে দ্বিতীয় উইকেটের জন্য স্বাগতিকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ৭০ রান ঠিক তখন আবারও উইকেটশিকারির ভূমিকায় তাইজুল। এবার তার শিকার ৩৯ রানে ব্যাট করতে থাকা অপর ওপেনার আবিদ আলি। এরপর ৭৮ রানের সময় লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা। সেখান থেকে ফিরে দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট হারায়নি তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম