ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের অপেক্ষা

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ মার্চ, ২০২৩,  4:45 PM

news image

ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের রেশ এখনও পুরোপুরি কাটেনি। এর ধারাবাহিকতায় সাগরিকায় আইরিশদের বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু করেছে টাইগাররা। এবার সাকিব আল হাসানের দলের সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার। সোমবার (২৭ মার্চ) চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পুরো ৪০ ওভারের খেলা হয়নি। কিন্তু ব্যাটিংয়ে দুইশো ছাড়ানো লিটন-রনিরা, বোলিংয়ে শুরুটা করেছিল এলোমেলো। তবে দ্রুতই ম্যাচে ফিরেছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ২২ রানে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এদিকে একদিন বিরতি দিয়ে বুধবার (২৯ মার্চ) সিরিজ নিশ্চিতে লড়াইয়ে মাঠে নামবে সাকিব-বাহিনী। যদিও বিরতির দিন অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া বাকি খেলোয়াড়রা হোটেলেই সময় কাটিয়েছেন। তবে দলের ক্রিকেটাররা ফিটনেস ও অন্য টুকটাক কাজ সেরে নিলেও একটি বিজ্ঞাপনী কাজে ব্যস্ত ছিলেন সাকিব। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড ভাঙা থেকে বঞ্চিত হয়েছিল লাল-সবুজ শিবির। যদিও দুই ওপেনার রনি তালুকদার ও লিটন দাস ঠিকই নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন। ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে রেকর্ড গড়েন এই দুই ওপেনার। তবে ইনিংসের ৪ বল বাকি না থাকলে টাইগাররা নিশ্চিতভাবেই নিজেদের দলীয় স্কোরের রেকর্ড টপকে যেত। ম্যাচে বৃষ্টি বাধায় ভীষণ চ্যালেঞ্জিংয়ে পড়েছিল বোলাররা। বৃষ্টি আইনে আইরিশদের লক্ষ্য দাঁড়িয়েছিল ৮ ওভারে ১০৪ রান। ইনিংসের শুরুর দুই ওভারে ৩২ রান তুলে নিয়ে টাইগার সমর্থকদের ভালোই ভয় দেখিয়েছিল। তবে পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের দায়িত্বশীল বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ২২ রানের জয় বাংলাদেশের। বুধবার সিরিজ জয়ের মিশন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আর বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে তিনটিসহ টানা চার ম্যাচে জয়ের সুখস্মৃতি সঙ্গী করেই মাঠে নামবে সাকিবের নেতৃত্বাধীন দল। আর এই ম্যাচে জিতলেই টানা পাঁচ ম্যাচে জয়ের স্বাদ পাবে লিটনরা। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ মিলিয়ে টানা চার ম্যাচে জিতেছিল সাকিবরা। এবার টাইগারদের সামনে হাতছানি টানা পাঁচ ম্যাচে জয় তুলে নেওয়ার। এদিকে স্বাগতিক বাংলাদেশ দলের মতো মঙ্গলবার অনুশীলন করেননি আইরিশদের ক্রিকেটাররাও। তবে টেস্ট দলের ক্রিকেটাররা পুরোদমে অনুশীলন সেরেছেন। অনুশীলন শেষে আইরিশদের হন সহকারী কোচ গ্যারি উইলসন দাবি করেন, আবারও হয়তো বড় রানের ম্যাচ হবে। আমরা আত্মবিশ্বাসী। দলে ভালো ক্রিকেটার আছে। শুধু নিজেদের মেলে ধরতে হবে।গ্যারি উইলসন বললেন, বাংলাদেশের ব্যাটিং ইউনিটও বিশ্ব মানের। সাকিব ও লিটন আইপিএলে দল পেয়েছে। (রনি) তালুকদার দারুণ বিপিএল কাটিয়ে এসেছে। বোলারদের কাজটা তাই কঠিন হচ্ছে অবশ্যই। আমার বোলিং ইউনিটও ভালো। আমাদের শুধু এখন পর্যন্ত যা করেছি, তার চেয়ে ভালো করে দেখাতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম