ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

‘মার্চের মধ্যে সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে’

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৫,  4:41 PM

news image

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে, মার্চের মধ্যে এগুলো ইস্যু হয়ে যাবে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে বিআরটিএ ভবনে রোড সেফটিবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। লাইসেন্স দেওয়ার জটিল ব্যবস্থা থেকে সরে এসে এ প্রক্রিয়া আরও সহজ করা হবে জানিয়ে তিনি বলেন, লাইসেন্স দেওয়ার বর্তমান জটিল ব্যবস্থা থেকে সরে এসে দক্ষ ড্রাইভার ব্যবস্থায় জোর দেওয়া হবে। একই সঙ্গে ড্রাইভারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। মুহাম্মদ ফাওজুল কবির বলেন, গাড়ির মালিকানা পরিবর্তন প্রক্রিয়া আরও সহজ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম