ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৬,  10:17 PM

news image

আগামী ২৮ জুন ডিএসসিসি'র উদ্যোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন 'এ' ক্যাপসুল ক্যাম্পেইন। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) ডিএনসিসির নগর ভবনে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনের দিন ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় ৫৪টি স্থায়ী ও ১ হাজার ৮৫১টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন মোট ৩ হাজার ৮১০ জন স্বেচ্ছাসেবক। এছাড়া মাঠ পর্যায়ে তদারকির জন্য ১৮৩ জন প্রথম সারির এবং ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার নিয়োজিত থাকবেন।

ডিএনসিসি জানিয়েছে, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বস্তিবাসী এবং বাস টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় অবস্থানরত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে চারটি অ্যাম্বুলেন্স পরিচালনা করা হবে। ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চার দিন এসব মোবাইল সেবার মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।

এদিকে কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চার দিন ডিএনসিসির স্থায়ী কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা থাকবে।

ডিএনসিসির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তির   মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম