ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৬,  3:17 PM

news image

আগামী ৫০ বছরে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের ‍দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা জানান। বেলা ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।  বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতে চাই— আওয়ামী লীগ তিনটা জেনারেশনকে ইনজুর্ড (আহত) করেছে। একটা হচ্ছে স্কুল, আরেকটা কলেজ আর একটা ইউনিভার্সিটি (পড়ুয়া জেনারেশন)। এটা হলো— নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন পরে হাসিনার খেদাও আন্দোলন। এই তিন জেনারেশন জীবিত থাকা অবস্থায় আগামী ৫০ বছর আওয়ামী লীগের বোধহয় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম