ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

‘ফাটাকেষ্ট’ মিঠুনকে ছেড়ে চলে যায় মেয়েটি

#

বিনোদন ডেস্ক

১৩ মে, ২০২৪,  10:48 AM

news image

এক সময় মন ভেঙেছিল ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর। হঠাৎই তাকে ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকা। সম্প্রতি এক রিয়্যালিটি শো-তে অতীতের কথা প্রকাশ্যে আনলেন তিনি। বিখ্যাত হওয়ার আগে সিনেমার দুনিয়ায় জায়গা করে নিতে বেশ লড়াই করতে হয়েছিল অভিনেতাকে। আর সেই সময়েই মন ভেঙেছিল তার।  রিয়্যালিটি শো-তে প্রেম ভাঙায় এক প্রতিযোগীর মনখারাপ ছিল। অভিনেতা সেই প্রসঙ্গেই বললেন, ‘‘এ রকমই হয়েছিল আমার। প্রেমে পড়ে গিয়েছিলাম। পাগল হয়ে গিয়েছিলাম রীতিমতো। তার পরে সেটাই হল। মেয়েটি ছেড়ে চলে গেল। তার পরে সময় বদলাল। আমি তারকা হলাম। তার পর আরও বড় তারকা হলাম।’’ মিঠুন আরও বললেন, ‘‘একদিন আমি বিমানযাত্রা করছি। সেই মেয়েটিও ছিল ওই বিমানে। কিন্তু ও আমার চোখের দিকে তাকাচ্ছিল না। আমি উঠে ওর দিকে গেলাম। জিজ্ঞাসা করলাম, ‘আমার দিকে তাকাচ্ছ না কেন’। ও তখন তাকাল। মনে হল, ওর অনুতাপ হচ্ছে। আমি ওকে সহজ করার জন্য বললাম, ‘তখন তুমি যা করেছিলে, ঠিক করেছিলে’।’’ এটা শুনে মেয়েটি কিছুটা আস্বস্ত হয়েছিলেন বলে জানান মিঠুন। মেয়েটি বলেছিলেন, ‘‘আমার মনে হয়, আমি ভুল করেছি। আমার ওটা তখন করা উচিত হয়নি।’’ উত্তরে মিঠুন বলেছিলেন, ‘‘তুমি এ সব না করলে হয়তো এত বড় তারকাও তৈরি হত না।’’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম