ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

নতুন রূপে ধরা দিলেন বিদ্যা সিনহা মিম

#

বিনোদন প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৬,  10:33 AM

news image

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল' সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে নাটক ও সিনেমায় কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে জায়গা করে নেন তিনি। 

বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার ভক্ত-অনুরাগীদের মাঝে নিজেকে সবসময় জানান দেন। তবে এবার অভিনয় নয়, তার একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় তোলেন অভিনেত্রী। তার ফ্যাশন সচেতনতার জন্য ভক্ত-অনুরাগীদের কাছে প্রশংসিত হন। তার এবারের লুক বলিউড অভিনেত্রীদেরও হার মানিয়েছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, টি-শার্ট ও ছোট জিন্সে ধরা দিয়ে অন্তর্জালে রীতিমতো ঝড় তুলেছেন তিনি।

বরাবরের মতোই তার এই বোল্ড রূপ দেখে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা। ছবিগুলো পোস্ট করার পর থেকেই কমেন্ট বক্স ভাসছে প্রশংসার জোয়ারে। বিদ্যা সিনহা মিমের লম্বা গড়ন আর স্মার্টনেস তাকে সবসময়ই অন্যদের থেকে আলাদা করে রেখেছে। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ডেনিম তার কাজটাই করছে।’ সামাজিক মাধ্যমে এক নেটিজেন মিমের এ লুককে সরাসরি 'বলিউড স্টাইল' বলে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, তার ব্যক্তিত্ব ও শারীরিক সৌন্দর্যের প্রশংসা করে আরেক ভক্ত বলেছেন,  ‘পুরো বিশ্বে মিমের মতো এমন লম্বা ও স্মার্ট অভিনেত্রী খুব কমই আছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম