ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

‘রঙবাজার’ সিনেমার ট্রেইলার প্রকাশ্যে

#

স্পোর্টস ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২৬,  4:48 PM

news image

অন্ধকারের আড়ালে চাপা পড়ে থাকা এক নিষ্ঠুর বাস্তবতার গল্প নিয়ে মুক্তির অপেক্ষায় থাকা ‘রঙবাজার’ সিনেমার ট্রেইলার প্রকাশ্যে এসেছে। রাশিদ পলাশের নির্মাণে রোববার প্রকাশ পাওয়া এক মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেইলারে একটি যৌন পল্লীর বাসিন্দাদের জীবন, লড়াই ও টিকে থাকার গল্পের আঁচ পাওয়া গেছে। ট্রেইলারের ভিডিওতে এক নারী কণ্ঠে শোনা গেছে- হাজার বছরের পুরনো গল্প, প্রতি রাতে এই রঙবাজারে আসর জমায় সমাজপতিরা, এই বাজারেই সিদ্ধান্ত নেওয়া হয় রাজনীতির, সমাজনীতির ও সভ্যতার। দুনিয়াটাই একটা রঙবাজার। আর সবাই সেই বাজারের দালাল। একটি যৌনপল্লী উচ্ছেদের ঘটনা নিয়ে প্রায় দুই বছর আগে 'রঙবাজার' বানানোর কাজ শুরু করেন পলাশ। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে ৪০০ বছরের পুরনো যৌনপল্লী এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা। ‘রঙবাজারে’ কাজ করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ এক ঝাঁক শিল্পী। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় সিনেমার শুটিং হয়েছে। লাইভ টেকনোলজি প্রযোজিত ‘রঙবাজারে’ তিনটি গান রয়েছে। সংগীত আয়োজন করেছেন জাহিদ নীরব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম