ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

‘পিঁয়াজের বাজার যারা সিন্ডিকেট করছে, তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে : কৃষিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৩,  6:57 PM

news image

ভারতে পিঁয়াজের দাম কম। দেশের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানি করা হতে পারে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে বাজারে অস্থিরতা রয়েছে। পিঁয়াজের দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। ৮০ টাকা কেজি কোনোভাবেই গ্রহণযোগ্য না।’ রবিবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘পিঁয়াজের বাজার যারা সিন্ডিকেট করছে, তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। এরপরও বাজার নিয়ন্ত্রণে না আসলে শিগগিরই পিঁয়াজ আমদানি করতে বাধ্য হবে সরকার।’ ড. রাজ্জাক বলেন, ‘আরও ৪/৫ দিন বাজার পর্যবেক্ষণ করে পিঁয়াজ আমদানির সিদ্ধান্ত হতে পারে। এর মধ্যে বাজার নিয়ন্ত্রণে না আসলে আমদানি করতে বাধ্য হবো। সরকার চায় না কৃষকের ক্ষতি হোক। এ নিয়ে যারা সিন্ডিকেট করছে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। সেটা সিরিয়াসলি দেখা হচ্ছে। আলু নিয়ে সমস্যা হবে না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম