ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

‘নারী আসক্ত রাজ, ধরা পড়েছেন কয়েকবার’

#

বিনোদন প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৩,  7:13 PM

news image

এর আগেও কয়েকবার ভাঙতে বসেছিল রাজ-পরীর সংসার। প্রতিবারই তারা আবার এক হয়েছিলেন। কিন্তু এবার আর নয়, অবশেষে গত ১৮ সেপ্টেম্বর রাজের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার জন্য আনুষ্ঠানিকভাবে তালাকের নোটিশ ইস্যু করেছেন পরীমণি। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের নারী আসক্তি নিয়ে কথা বলেছিলেন পরীমণি। তার এই অভিযোগে উঠে এসেছিল বেশ কয়েকজন অভিনেত্রীর নাম। সরাসরি তাদের নাম না বললেও তারা যে রাজের কাছের মানুষ তা উল্লেখ করেছিলেন পরীমণি। সেই একই সুরে এবার কথা বললেন অভিনেত্রীর আইনজীবী মো. শাহীনুজ্জামান। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নারী আসক্তি রয়েছে রাজের। হাতে নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমণি। তবে তালাকের নোটিশে কারণ হিসেবে পরীমণি দেখিয়েছেন মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া এবং মানসিক অশান্তির জন্য ১৮ নম্বর কলাম অনুযায়ী বিবাহ বন্ধন ছিন্ন করতে চান। গত বছর জানুয়ারিতে প্রকাশ্যে আসে রাজ-পরীর বিয়ের খবর। এরপর একই বছর ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। সন্তান জন্মের বছর খানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরীর সংসার। সংসার ভাঙলেও রাজ্যের সব দায়িত্ব নিজে নেবেন বলে জানিয়েছেন পরীমণি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম