ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমনা পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দূতাবাস প্রধানদের দৌঁড়ঝাপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ’

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৩,  4:59 PM

news image

নির্বাচন নিয়ে দূতাবাস ও দূতাবাসের প্রধানদের দৌঁড়ঝাপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ। তাদেরকে শুধু কালচারাল স্পেস দিয়েছে বাংলাদেশ। আমাদের দেশের সিদ্ধান্ত আমরাই নেব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (৮ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের সীমালঙ্ঘন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রদূতদের শিষ্টাচার ও কার্যক্রমের বিষয়ে অবহিত করতে হলে, তা হবে দুঃখজনক। তিনি বলেন, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের শুনানিতে অধিকারের কোন তথ্য-উপাত্ত গ্রহণ করবে না বাংলাদেশ। অন্যদের তথ্যকে স্বাগত জানাবে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ লেখা প্রতিবেদন ইতিবাচক অংশই গুরুত্ব দেবে ঢাকা, তবে প্রতিবেদনে কিছু অসত্য তথ্যও রয়েছে। এছাড়া ওয়াশিংটনে পিটার হাসের বিরুদ্ধে ঢাকা কোন আপত্তিপত্র পাঠায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম