ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এশিয়ান গেমস: ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ফিফার রুলবুকে আটকে গেল আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সির অবসর কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

‘আমরা নিয়মের ধার ধারি না’

#

বিনোদন ডেস্ক

২১ নভেম্বর, ২০২৩,  4:55 PM

news image

কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন দক্ষিণী অভিনেত্রী শ্রুতি হাসান ও শান্তনু হাজারিকা। তবে অন্য তারকাদের মতো সম্পর্ক নিয়ে কখনোই লুকোচুর করেননি তারা। বরং দু’জনকে হামেশাই একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা গেছে। কিন্তু এই জনপ্রিয় তারকা জুটি কবে বিয়ের পিঁড়িতে বসছেন?—এমন প্রশ্ন নিয়মিতই শুনতে হচ্ছে তাদের। এবার তেমনই একটি প্রশ্নের জবাবে শ্রুতি বলেন ‘বিয়ে শব্দটিতে ভীষণ ভয় পাই। বিয়ের সঙ্গে এত কিছু জড়িত আছে যে, আমি এই বিষয়ে ভাবতেই চাই না। আমি ওর সঙ্গে ভালো আছি, একসঙ্গে ভালো কাজ করছি, ভালো সময় কাটাচ্ছি। এটা বিয়ের থেকে অনেক ভালো নয়?’

তবে বিয়ে না করতে চাইলেও শ্রুতি স্পষ্ট করে দেন তিনি শান্তনুর সঙ্গে এই সম্পর্কে সুখি। তাদের সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমরা আমাদের মতো করে বাঁচি। আমরা কোনো সামাজিক নিয়মের ধার ধারি না। লোকজন আমাদের বিয়ে নিয়ে কী ভাবছে, আর কী ভাবছে না সেটাও ভাবি না। আমরা যতক্ষণ ভালো বন্ধু আছি, একে অন্যের পাশে আছি, একে অন্যকে সম্মান করছি ততক্ষণ তো আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না।’ এদিকে শ্রুতি হাসানকে শিগগিরই ‘সালার’ সিনেমায় দেখা যাবে। এছাড়াও হলিউডের ‘দ্য আই’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম