ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

‘অশ্লীল উদযাপনের’ কারণে এক ম্যাচ নিষিদ্ধ বেলিংহাম

#

স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই, ২০২৪,  10:56 AM

news image

স্লোভাকিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটিতে যোগ করা সময়ে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। গোলটি করার পরেই নিজের চিরচেনা উদযাপন করেন বেলিংহাম- দুই হাত দু'দিকে প্রসারিত করে। তবে এরপর যা করেছেন তার জন্য শাস্তি পেয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার। অশ্লীল অঙ্গভঙ্গি করায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। সঙ্গে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লাখ টাকা জরিমানাও গুণতে হবে তাঁকে। বেলিংহামের শাস্তির বিষয়টি শুক্রবার এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে উয়েফা। বিবৃতিতে লিখেছে, ‘ইংলিশ ফুটবলার বেলিংহামকে প্রায় ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সঙ্গে আচরণবিধি ভঙ্গ করায় উয়েফা প্রতিযোগিতার এক ম্যাচে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’ তবে এই নিষেধাজ্ঞা এখনই কার্যকর হচ্ছে না। এক ম্যাচ নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে উয়েফা বিবৃতিতে লিখেছে, ‘এখনই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে আজ (শুক্রবার) থেকে আগামী এক বছরের মধ্যে এই নিষেধাজ্ঞা কাটাতে হবে তাকে।’ উয়েফার এমন সিদ্ধান্তে নিশ্চিতভাবেই হাফ ছেড়ে বেঁচেছে ইংল্যান্ড। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচে তাই বেলিংহামের আর খেলতে কোনো বাধা নেই। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম