ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০২৪,  10:58 AM

news image

ময়মনসিংহের ভালুকায় নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর উপর। এ ঘটনার পর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাও গ্রামে এ ঘটনা ঘটে।  নিহতের নাম রত্না বেগম (৩০)। স্বামীর নাম কামরুল ইসলাম (৩৫)।  পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দ্বিতীয় বাচ্চা প্রসবের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নাকে নিয়ে স্বামী কামরুল ইসলাম নিজ বাড়ী থেকে শুক্রবার দুপুরে শশুড় বাড়ি পালগাও আসে। রাতের খাবার শেষে তাদের প্রথম সন্তানকে তার নানাীর সাথে রেখে স্বামী-স্ত্রী পাশের অন্য একটি ঘরে ঘুমাতে যায়। রাত দশটার দিকে ছেলে কান্না কাটি শুরু করলে নানী মনোয়ারা বেগম ওই ঘরে গিয়ে ডাকাডাকি করে। এসময় দরজা না খোলায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙ্গে ঘরের মেঝেতে রত্নার রক্তাত মরদেহ ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় কামরুলের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। ভালুকা মডেল থানার  ওসি সামছুল হুদা খান  জানান,  পারিবারিক কলহের জের ধরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম