ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২৬,  10:19 PM

news image

রাজধানীর সবুজবাগ এলাকার একটি বাসা থেকে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম নিলুফার ইয়াসমিন (২৯)। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সবুজবাগ দক্ষিণগাঁও শাহীবাগ মসজিদের বিপরীত পাশে হাশেম মন্ডলের বাড়ির ৩য় তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদনে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা উল্লেখ করেন, নিলুফার ইয়াসমিনের স্বামী আনোয়ার হোসেন পুলিশের উপ-পরিদর্শক। তিনি গাজীপুর পুলিশ লাইনে কর্মরত। ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। ছেলে মাদ্রাসায় থেকে লেখাপড়া করে। ছোট মেয়েকে নিয়ে দক্ষিণগাঁওয়ের বাসায় থাকতেন নিলুফার। তিনি উল্লেখ করেন, নিলুফার মানসিক বিষাদগ্রস্ত ছিলেন। অল্পতেই অনেক দুশ্চিন্তা করতেন। ছেলে মাদ্রাসায় ঠিক মতো লেখাপড়া করত না দেখে এটি নিয়ে খুবই বিষাদগ্রস্ত থাকতেন। ধারণা করা হচ্ছে, এসব কারণেই শনিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ রুমের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। খবর পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম