ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

৪৬ বলে সেঞ্চুরি ৩৯ বছর বয়সী টেইলরের

#

স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  10:59 AM

news image

তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলে চার মেরে শুরু। এরপর আরও আগ্রাসী হয়ে উঠলেন ব্রেন্ডান টেইলর। খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে রবিবার (২৮ সেপ্টেম্বর) বতসোয়ানার বিপক্ষে ৪৬ বলে সেঞ্চুরি ছুঁয়ে ৫৪ বলে ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন টেইলর। হারারে স্পোর্টস ক্লাবে তার ইনিংসটি গড়া ১৬ চার ও ৫ ছক্কায়। ৩৯ বছর ২৩৪ দিন বয়সে ইনিংসটি খেললেন টেইলর। টেস্ট খেলুড়ে দলগুলোর ক্রিকেটারদের মধ্যে পুরুষদের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির কীর্তি এখন তার। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে, অবসর ভেঙে প্রায় চার বছর পর গত অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা টেইলর ভেঙে দিলেন স্বদেশি সিকান্দার রাজার রেকর্ড। গত বছর গাম্বিয়ার বিপক্ষে রাজা অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলেছিলেন ৩৮ বছর ১৮২ দিন বয়সে। জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টিতে এই দুজন ছাড়া সেঞ্চুরি নেই আর কারও। সব দেশ মিলিয়ে এই সংস্করণে টেইলরের চেয়ে বেশি বয়সে সেঞ্চুরি আছে কেবল একজনের। ২০২১ সালে বুলগেরিয়ার বিপক্ষে ৩৯ বছর ২৭২ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন জিব্রাল্টারের আভিনাশ পাই। টেইলরের সেঞ্চুরির দিন ৩৩ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্রায়ান বেনেট। ২০ ওভারে ২৫৯ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়ে। জবাবে বতসোয়ানা ৮ উইকেটে করতে পারে কেবল ৮৯। ১৭০ রানের বড় জয় পায় জিম্বাবুয়ে, এই সংস্করণে রানের হিসাবে তাদের দ্বিতীয় বড় জয় এটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম