ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

টাইগারদের বোলিং তোপে চাপে অস্ট্রেলিয়া

#

স্পোর্টস ডেস্ক

১৩ আগস্ট, ২০২৬,  4:58 PM

news image

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৭৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চেপে ধরেছে বাংলাদেশ। ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।


প্রথম দিনের প্রথম সেশনে ঘাসের উইকেটে শুরু থেকেই অস্ট্রেলিয়ান ওপেনারদের পরীক্ষা নিচ্ছিলেন পেসার হাসান মাহমুদ। দু’দিকেই সুইং করিয়ে বল করে যাচ্ছিলেন তিনি। তার করা ইনিংসের তৃতীয় ওভারেই বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলেছিলেন অজি ওপেনার ট্রাভিস হেড। তবে বল পড়েছে নিরাপদ জায়গায়। 


এরপর ১২ ও ১৪তম ওভারে জ্যাক ওয়েদারল্ডকে উইকেটের পেছনে ক্যাচ এবং ট্রাভিস হেডকে বোল্ড করে জোড়া আঘাত হানেন হাসান। ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৫২ রান।


এরপর ১৯তম ওভারের দ্বিতীয় বলে মার্নাস ল্যাবুশেনকে ফেরান এবাদত। অফ স্টাম্পের সামান্য বাইরে গুড লেংথে বল করেছিলেন টাইগার পেসার। সেখানে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে আউট সাইড এজে বল যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্ত কোনো ভুল করেননি। ২০ বল খেলে মাত্র এক রান করতে পেরেছেন ল্যাবুশেন।


পরে তাসকিনও তুলে নেন একটি উইকেট। ২২ তম ওভারের শেষ বলে তাসকিনকে অন সাইডে ওপরে খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন ক্যামেরন গ্রিন। ১৩ রানে সাজঘরে ফেরেন তিনি।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ৭ রানে অপরাজিত আছেন স্মিথ। গ্রিন আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান নামেননি। লাঞ্চের বিরতি গেছে দুই দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম