ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

৬৫ বলে সেঞ্চুরি করলেন ফ্লিন্টফের ছেলে

#

স্পোর্টস ডেস্ক

১২ আগস্ট, ২০২৬,  5:12 PM

news image

বাবার পথেই এগিয়ে চলেছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফের ছেলে রকি ফ্লিন্টফ। মাত্র ১৮ বছর বয়সেই পেশাদার ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন এই তরুণ ব্যাটার। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ওয়ানডে কাপে সমারসেটকে ১৭৪ রানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ল্যাঙ্কাশায়ার।


প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৩ রানের বিশাল সংগ্রহ গড়ে ল্যাঙ্কাশায়ার। দলের হয়ে কিটন জেনিংস ১২৭ বলে ১৫৬ রান করেন। এরপর রকি ফ্লিন্টফ মাত্র ৬৫ বলেই তিন অঙ্কের ঘরে পৌঁছে যান। শেষ পর্যন্ত ৭৬ বলে ১২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৭টি ছক্কা। ল্যাঙ্কাশায়ারের এই ইনিংসে মোট ২০টি ছক্কা এসেছে, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে দলটির সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছে।


১৩৮ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে আসেন রকি। এরপর জেনিংসের সঙ্গে গড়ে তোলেন ২১৪ রানের দুর্দান্ত জুটি। তাদের ব্যাটিং তাণ্ডবেই বড় সংগ্রহের ভিত পায় ল্যাঙ্কাশায়ার।


জবাবে ২৬৯ রানেই অলআউট হয়ে যায় সমারসেট। ল্যাঙ্কাশায়ারের হয়ে জর্জ বাল্ডারসন ও টম অ্যাসপিনওয়াল ৪টি করে উইকেট নেন। গ্রুপ পর্বে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে ল্যাঙ্কাশায়ার। শুক্রবার ওল্ড ট্রাফোর্ডে কোয়ার্টার ফাইনালে ডারহামের মুখোমুখি হবে তারা।


রকির ক্রিকেট ক্যারিয়ারে অবশ্য এটি প্রথম বড় কীর্তি নয়। ২০২৪ সালে মাত্র ১৬ বছর ১১৩ দিন বয়সে ওয়ানডে কাপে ল্যাঙ্কাশায়ারের হয়ে অভিষেক করে দলটির সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। এর এক সপ্তাহ আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও হয়েছিলেন রকি।


পরের বছর ইংল্যান্ড লায়ন্সের হয়েও বাবার রেকর্ড ভেঙে দেন তিনি। ২০২৫ সালের জানুয়ারিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে লায়ন্সের হয়ে সেঞ্চুরি করে দলটির সর্বকনিষ্ঠ শতকধারী হন রকি। মজার বিষয়, সেই ম্যাচে লায়ন্সের কোচ ছিলেন তার বাবা অ্যান্ড্রু ফ্লিন্টফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম