ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

৩ দিনের মধ্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের নতুন তালিকা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৫,  4:19 PM

news image

এ বছর বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের কারও বিরুদ্ধে অপরাধে যুক্ত থাকার অভিযোগ থাকার কারণেই সাময়িকভাবে তালিকা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। তিনি বলেন, তালিকার মধ্যে কেউ জুলাই গণহত্যায় অভিযুক্ত থাহলে, সেটি বাতিল করা হবে। তিন দিনের মধ্যে পুরস্কারপ্রাপ্তদের নতুন তালিকা প্রকাশ হবে । শনিবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে তালিকা স্থগিতের তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪' এর এক সভা শনিবার সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। সভায় উদ্ভূত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার-তালিকাভুক্ত কারও কারও সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় পূর্বঘোষিত 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪' এর পুনর্বিবেচনার প্রয়োজন সম্পর্কে আলোচনা হয়। উত্থাপিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। এতে আরও বলা হয়, এই অবস্থায় ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হলো। অনধিক তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম