ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

২ পুলিশ কমিশনার, ১ ডিসি ও ৫ এসপিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৩,  2:42 PM

news image

বরিশাল ও সিলেট মহানগরের পুলিশ কমিশনার, একজন জেলা প্রশাসক (ডিসি) ও পাঁচ পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দুই পুলিশ কমিশনারের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার করার সিদ্ধান্ত জানানো হয়। একইসঙ্গে তাদের জায়গায় অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও উল্লেখ করা হয়। এ ছাড়া মানিকগঞ্জ সদর, সিংগাইর ও গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জেলার বাহিরে বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর জন্য জননিরাপত্তা সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম