ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

২ দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী

#

১৮ সেপ্টেম্বর, ২০২৪,  11:03 AM

news image

ওবায়দুর রহমান লিটন: বাংলাদেশ সেনাবাহিনীকে সারা দেশের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছেন। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে দুই মাস (৬০ দিন) এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে গত ৫ আগষ্ট সরকার পরিবর্তন হয়। পরবর্তীতে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এমন অবস্থায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নজুক হয়ে পড়লে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে পরিস্থিতির স্বাভাবিক করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম