ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

২৯ জুলাই বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ জুলাই, ২০২৩,  11:01 AM

news image

সামনেই এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টের কথা বিবেচনা করে আগামী ২৯ জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প।প্রাথমিকভাবে ক্যাম্পে ডাকা হবে ২৫ থেকে ২৮ ক্রিকেটারকে। যেখানে রাখা হতে পারে চলমান ইমার্জিং এশিয়া কাপে ভালো করা ক্রিকেটারদেরও। মেডিকেল টিম সবুজ সংকেত দিলে তামিম ইকবালও থাকবেন ক্যাম্পে। যদিও মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এখনো নেয়া হয়নি কোনো সিদ্ধান্ত। ক্যাম্পে সুযোগ পাওয়া ক্রিকেটারদের তালিকা আগামী সপ্তাহে জানাবে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মাত্রই একটা সিরিজ শেষ হলো। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুটি বড় প্রতিযোগিতা। নিউজিল্যান্ড সিরিজও আছে। সবকিছু বিবেচনা করে আমরা ২৯ জুলাই থেকে ঢাকায় একটি ক্যাম্প শুরু করবো। প্রাথমিক আলোচনাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ তবে সেখানে দুশ্চিন্তার নাম সবশেষ তিন ওডিআই হোম সিরিজের দুটাতেই হারের আক্ষেপ। ব্যাকআপ ওপেনার, সাত নম্বর পজিশন নিয়েও বিপাকে টিম ম্যানেজমেন্ট। তাই প্রাথমিক দল হবে ২৫ থেকে ৩৫ জনের। এছাড়াও, ইমার্জিং এশিয়া কাপে যারা ভালো করেছেন তারাও ক্যাম্পে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন নান্নু। মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ক্যাম্প যখন শুরু হবে তখন তো আপনারা দেখবেন-ই কারা থাকছে। আমরা এই বিষয়ে আলোচনা করছি। একটা বড় স্কোয়াডই আমরা ওইখানে দেবো, প্রায় ২৭-২৮ জনের। সবকিছু পর্যালোচনা করেই কিন্তু স্কোয়াডটা দেয়া হবে। আর এখানে সাত নম্বর কিংবা এক নম্বর নয়, এ বৈঠকে সকল বিষয়েই আলোচনা হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম