ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

২৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৩,  12:33 PM

news image

ঘন কুয়াশায় দিন রাত একাকার। শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। সপ্তাহজুড়ে দেশের বেশ কিছু জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। ২৩ জেলার ওপর মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সপ্তাহজুড়ে চলমান শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে দেশের হাসপাতালগুলোতে। প্রতিদিন দ্বিগুণ থেকে তিনগুণ রোগী ভর্তি হচ্ছে জ্বর সর্দি কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগ নিয়ে। শয্যা সংকটে মেঝেতে আর বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকে। এদিকে,

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী এবং রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী ৩ দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে সারা দেশে মাঝারি থেকে তীব্র শীত অনুভূতি থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকায় রোববার সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এদিন ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি বাংলাদেশের উত্তরপশ্চিমা এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকায় রোববার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম