ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ একদিনের ব্যবধানে ফের সোনার দামে বড় পতন নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, দিশেহারা মানুষ নবম পে-স্কেল: জুলাই থেকেই মিলবে পুরো মূল বেতন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে চলন্ত বাসে আগুন মুন্সীগঞ্জে হাসপাতালের ডাস্টবিনের পাশ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার হাছান মাহমুদসহ ২২ জনের বিচার শুরু হবে কি না, আদেশ আজ শপথ নিতে পারবেন না বিএনপি নেতা আসলাম চৌধুরী তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বিদ্যুৎ পরিস্থিতি: চাহিদার তুলনায় কোথাও কোথাও ৪২% পর্যন্ত ঘাটতি

২১ দিনের মধ্যে স্ত্রী-মেয়েসহ বেনজীরের সম্পদের হিসাব চায় দুদক

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৪,  5:08 PM

news image

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, স্ত্রী ও দুই মেয়ের নামে পাওয়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য তাকে আরও ২১ দিনের সময় দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২ জুলাই) সংস্থাটির প্রধান কার্যালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে বলে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন নিশ্চিত করেছেন। দুদক সচিব জানান, বেনজীর আহমেদ, তার স্ত্রী জিসান মীর্জা এবং দুই কন্যা ফারহিন রিসতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোটিশে সম্পদের হিসাব জমা দিতে ২১ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। নোটিশগুলোতে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনারা জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। নিজ ও আপনাদের ওপর নির্ভরশীল ব্যক্তির নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন। এ আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৫(২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশ উল্লেখ করা হয়েছে। দুর্নীতি ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে ২৩ ও ২৪ জুন হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগের লিখিত বক্তব্য জমা দেয় বেনজীর পরিবার। বেনজীর আহমেদ সপরিবারে বিদেশে রয়েছেন, এখনও দেশে ফেরেননি। অনুসন্ধানের অংশ হিসেবে বেনজীর আহমেদকে ৬ জুন এবং স্ত্রী জিসান মীর্জা ও দুই মেয়েকে ৯ জুন প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তবে, ধারণা করা হচ্ছে যে, তিনি বা তারা দেশে নেই। যদিও দুদক থেকে তাদের বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম