ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ৫ দলীয় জোটের প্রবাস সরকারের উপদেষ্টা ছিলেন মওলানা ভাসানী

#

০৯ এপ্রিল, ২০২৪,  10:23 PM

news image

০৯ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, বেলা ৩.৩০ ঘটিকা মতিঝিলস্থ ওয়াবদা মসজিদে মজলুম জননেতা মওলানা ভাসানীর স্মৃতি চারণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ। প্রধান আলোচক ছিলেন নিউক্লিয়াসের সদস্য কাজী আরেফের কনিষ্ঠ ভ্রাতা কাজী মাসুদ আহমেদ, সভাপতি, কাজী আরেফ ফাউন্ডেশন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল। সভাপতিত্ব করেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহা। সঞ্চালনা করেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) মহাসচিব হামিদা খাতুন সেলী। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর  দক্ষিনের  যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা  তাজুল ইসলাম, বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি মুশফিকুর রহমান মিন্টু, এডভোকেট মাহাবুবুল  আলম দুলাল প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতে প্রভাস সরকারের ৫ দলীয় জোট আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), ন্যাশনাল আওয়ামী পার্টি (মোজাফর), কমরেড মনি সিংহ, এ্যাডভোকেট মনরঞ্জন ধর (কংগ্রেস)। প্রধান উপদেষ্টা ছিলেন শতাব্দীর গণতন্ত্রের মহানায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী। সভাপতির বক্তব্যে স্বপন কুমার সাহা তার বক্তব্যে, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মজলুম জননেতা মওলানা ভাসানীকে মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাস সরকারের প্রধান উপদেষ্ট ছিলেন, তাকে পাঠ্যপুস্তকে ও সংবিধানে অন্তর্ভূক্ত করার জন্য স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। মজলুম জননেতা মওলানা ভাসানী দীর্ঘ ২৩ বছর পাকিস্তানী শাসক গোষ্ঠির সঙ্গে মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু একইসঙ্গে রাজপথে লড়াই করেন। বক্তব্য শেষে তিনি দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান।-প্রেস বিজ্ঞপ্তি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম