ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লংমার্চে বাধা এলে লড়াই করেই গন্তব্যে পৌঁছাব: ডা. শফিকুর রহমান রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা কানাডায় ফেডারেল জ্বালানি কর স্থগিতের মেয়াদ বাড়ালো আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার এয়ারবাস কেলেঙ্কারি: ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার রোগ থেকে দ্রুত আরোগ্যলাভের দোয়া প্রবল স্রোত, অন্ধকার আর কাদা—টানেলে ৯ দিন কীভাবে বেঁচে ছিলেন দুই নেপালি? ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু সৌদি আরবে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তে আগুয়েরোর নাম

দেশবরেণ্য ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৬,  9:41 PM

news image

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা আলহাজ্ব মাওলানা মীর মো. হাবিবুর রহমান (৭৯) যুক্তিবাদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রতিষ্ঠিত রূপগঞ্জের বানিয়াদী হাবিবিয়া হাফেজিয়া মাদরাসার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে। তিনি ১৯৪৭ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর হারিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীন খলিফা মাওলানা মীর নিজ গ্রামেই প্রাথমিক লেখাপড়া শুরু করে। একই গ্রামে নেছারিয়া আলিম মাদরাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাশ করে সরকারি মাদরাসা-ই-আলিয়া থেকে প্রথম বিভাগে কামিল পাশ করেন। মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী বাংলার আলোড়িত ও আলোচিত মুখ। গ্রাম থেকে শুরু করে শহরের অলি-গলিতেও তার সুললিত কণ্ঠের আওয়াজ শোনা যায়। তিনি কোরআন, হাদিস, নবী, সাহাবী ও আওলিয়াদের জীবনী দরাজ কণ্ঠে বয়ান করেন। শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি ধর্মীয় আলোচনার প্রসার ঘটিয়েছেন। তিনি ইসলাম প্রচারে লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সফর করেছেন। তাঁর লেখা বই ইসলামে নারীর মর্যাদা, ধর্ম ও ইবাদত, মুক্তির সহজ পথ, রাসূলে খোদা (সা.), মক্কাতে রাসূল (সা.), মদিনাতে রাসূল (সা.), শানে রাসূল (সা.) উল্লেখযোগ্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম