ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ রাজশাহী থেকে সকল রুটে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ব্ল্যাকআউটের ঝুঁকিতে জাতীয় গ্রিড প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান

১৫ আগস্ট মানবতার বিরুদ্ধে পৃথিবীর জঘন্যতম ঘটনা : নৌ প্রতিমন্ত্রী

#

১৯ আগস্ট, ২০২৩,  3:30 PM

news image

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ৭৫’র ১৫ আগস্ট মানবতার বিরুদ্ধে পৃথিবীর জঘন্যতম ঘটনা ঘটিয়েছে কিছু কুলাঙ্গার। আমরা অনেকেই কারবালার কথা বলি, কিন্তু কারবালার ময়দানে কোন শিশু, মহিলা, অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করা হয়নি। কিন্তু ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির জনকের বাসায় শিশু, মহিলা, অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ মানুষ কেউ রক্ষা পায়নি। তারা গুনে গুনে ১৮ জন মানুষকে হত্যা করেছে। সেই কারবালার ঘটনাকেও হার মানিয়ে দেয় ১৫ আগস্টের জঘন্যতম হত্যাকাণ্ড। জাতির পিতা একটি শক্তিশালী সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। শনিবার সকাল ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে নৌ প্রতিমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই জামায়াত-বিএনপি জোট আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে। তারা এখন রাজপথে আন্দোলন করতে না পেরে বিদেশিদের কাছে নালিশ করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এখন দিবা স্বপ্ন দেখছেন, এই মির্জা ফখরুল ঠাকুরগাঁও জেলার কুখ্যাত রাজাকার মির্জা রুহুল আমিন (চোখা মিয়ার) সন্তান। তাই এদের কথায় বিশ্বাস করা যবে না।স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. জাফরুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. ডালিম সরকার, শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান হাবীব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নঈম উদ্দিন শাহ, ৩নং মুশিদহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম