ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

১০ জানুয়ারি পর্যন্ত বেসরকারি হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২৪,  8:41 PM

news image

নির্বাচনকালীন সময়ে দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে ও এর আগে পরে যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশের সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। যেকোনো রোগীকে সরকারি হাসপাতালে রেফার্ড করার ক্ষেত্রে রোগীকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিয়ে সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠাতে হবে। এমনকি ব্যবস্থাপত্রের সঙ্গে দায়িত্বরত চিকিৎসকের পূরণ করা রেফারেল ফরম যুক্ত করে রেফার করতে হবে। এর আগে, শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত হয়। চিঠির বিষয়ে জানতে চাইলে ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, নাশকতার আশঙ্কা বা কোনো বিশেষ উদ্দেশ্যেই এই চিঠি দেওয়া হয়নি। দেশের যেকোনো গুরুত্বপূর্ণ সময়ে আমরা বেসরকারি হাসপাতালকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়ে থাকি। যেমন, ঈদের মতো ধর্মীয় উৎসবের সময়েও এটি করা হয়। বলা যায় এটি রুটিন কাজের অংশ। বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোর পক্ষ থেকে এ ক্ষেত্রে সহযোগীর আশ্বাস দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম