ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

১০০ মিলিয়ন পাউন্ডে টোনালিকে দলে টানছে টটেনহ্যাম

#

স্পোর্টস ডেস্ক

০২ জুলাই, ২০২৬,  11:24 AM

news image

নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার সান্দ্রো টোনালির জন্য ১০০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত মূল্যের একটি চুক্তিতে সম্মত হয়ে টটেনহ্যাম হটস্পার। এর মাধ্যমে এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো তাদের দলবদলের রেকর্ড ভাঙতে যাচ্ছে।

এর আগে স্পার্সের করা প্রায় ৮০ মিলিয়ন পাউন্ডের একটি প্রস্তাব নাকচ করেছিল নিউক্যাসল। নতুন চুক্তি অনুযায়ী, শুরুতে ৯২.৫ মিলিয়ন পাউন্ড পরিশোধ করবে স্পার্স। পরবর্তীতে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আরও ৭.৫ মিলিয়ন পাউন্ড দেবে তারা।

স্পার্স ম্যানেজার রবার্তো দে জার্বি দীর্ঘদিন ধরেই এই ইতালিয়ান তারকার গুণমুগ্ধ। উত্তর লন্ডনে টোনালিকে নিয়ে আসতে স্পার্স এবার ওয়েস্ট হ্যামের সঙ্গে মিডফিল্ডার মাতেউস ফার্নান্দেজের জন্য চলতি সপ্তাহে করা ৮৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিকেও ছাড়িয়ে যাবে। ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালও টোনালির প্রতি আগ্রহ দেখিয়েছিল। তবে কোনো ক্লাবই আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি।

২৬ বছর বয়সী এই ফুটবলার ২০২৩ সালের জুলাইয়ে ৫৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এসি মিলান থেকে নিউক্যাসলে যোগ দিয়েছিলেন। সেখানে আসার পরপরই বেটিং (জুয়া) নিয়ম লঙ্ঘনের দায়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) তাকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করে।

তবে মাঠে ফেরার পর এই মিডফিল্ডার নিউক্যাসলকে তাদের ৭০ বছরের মধ্যে প্রথম বড় কোনো ঘরোয়া ট্রফি কারাবাও কাপ জিততে সাহায্য করেন। একই মৌসুমে ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন টোনালি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম