ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

১০০ কোটিতে বিক্রি হলো ‘পাঠান’

#

বিনোদন ডেস্ক

০২ ফেব্রুয়ারি, ২০২৩,  6:18 PM

news image

বক্স অফিসে ঝড় তুলেছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’। অ্যাকশন দৃশ্যে ভরা সিনেমাটি মাত্র সাত দিনেই আয় করেছে ৬৫৪ কোটি টাকা। এবার ওটিটিতে আসতে চলেছে ‘পাঠান’। জানা গেছে, ১০০ কোটি টাকায় শাহরুখের সিনেমাটি কিনেছে অ্যামাজন প্রাইম।এর আগে, বিশ্বের ১০০টি দেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’। ভারতের সাড়ে পাঁচ হাজার ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে সিনেমাটি। মুক্তির পর থেকে একের পর এক বক্স অফিস রেকর্ড গড়ে চলেছে ‘পাঠান’। প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গী হয়েছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ভাইজান সালমান খান। সূত্র: সংবাদ প্রতিদিন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম