ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

১০০ কাপড়ের দামে একটি পোড়া কাপড় কিনলেন মিম

#

বিনোদন প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২৩,  5:20 PM

news image

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন দেশের শিল্পীরা। এবার ১০০ কাপড়ের দামে একটি ঝলসে যাওয়া কাপড় কিনে সেই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডশন বুধবার (৫ এপ্রিল) মিমের কাপড় কেনার কয়েকটি ছবি পোস্ট করে লিখেছে, 'চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে! ক্যাপশনে আরও লেখা হয়েছে, 'জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সাথে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।' সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেও। তার এই মানবিক কাজের জন্য নেটিজেনরা বাহবা দিচ্ছেন। এর আগে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে পোড়া কাপড় কেনেন শিল্পী তাহসান ও চিত্রনায়িকা বুবলী। বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনে নিয়েছে বিদ্যানন্দ। পোড়া কাপড়গুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চায় সংগঠনটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম