ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

স্পোর্টস ডেস্ক

০১ জুন, ২০২৫,  11:02 AM

news image

টানা দুই সিরিজ হারে বেশ বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার সবশেষ লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের মুখে পড়েছে টাইগাররা। এবারের সিরিজের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দুই দল। আজ রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।  এদিনের ম্যাচটিও শুরু হবে রাত নয়টায়। এই ম্যাচে বাংলাদেশ দলে আসতে যাচ্ছে বেশ কয়েকটি পরিবর্তন। বিশেষ করে পেসার শরিফুল ইসলামের জায়গায় দেখা যাবে নতুন কাউকে। আগের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন এই পেসার। তাই একটি পরিবর্তন আসছে নিশ্চিত। সম্ভাবনা বিবেচনায় একাদশে অতিরিক্ত স্পিনারও দেখা যেতে পারে। সেক্ষেত্রে তানভীর ইসলামের খেলার জোর সম্ভাবনা রয়েছে। দুই ম্যাচের অফফর্মের কারণে জায়গা হারাতে পারেন পারভেজ হোসেন ইমন। সেই জায়গায় নাজমুল হোসেন শান্তর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এছাড়া বাকি একাদশ অপরিবর্তিত থাকবে বলেই ধারণা করা হচ্ছে। 

যেমন হতে পারে বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম