ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের

#

স্পোর্টস ডেস্ক

৩০ জুন, ২০২৫,  10:41 AM

news image

দক্ষিণ আফ্রিকার পেসার কিউনা মাফাকার বাউন্সারে হেলমেটে আঘাত পেয়ে প্রথম টেস্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। তার কনকাশন বদলি হিসেবে সুযোগ পেয়েছেন প্রিন্স মাসভাউরে। বুলাওয়ায়োতে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ৪১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করার পর রবিবার (২৯ জুন) দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। প্রথম পাঁচ ওভারের মধ্যে তারা হারায় টাকুদজোয়ানাশে কাইটান ও নিকোলাস ওয়েলচকে। ষষ্ঠ ওভারের শেষ বলে তরুণ বাঁহাতি পেসার মাফাকার শর্ট ডেলিভারি হুক করার চেষ্টায় বেনেটের হেলমেটে আঘাত করে। অবশ্য ফিজিওর চিকিৎসা নিয়ে কনকাশন পরীক্ষায় উৎরে ব্যাটিং চালিয়ে যান তিনি। পরের ওভারে খেলেন আরও তিনটি বল। কিন্তু এরপরই মাঠ ছেড়ে যান ২১ বছর বয়সী ব্যাটসম্যান। তখন ২৮ বলে ১৯ রানে ব্যাট করছিলেন বেনেট। সবশেষ টেস্টে গত মাসে ট্রেন্ট ব্রিজে ১৩৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে। তাকে হারানো তাই জিম্বাবুয়ের জন্য বড় ধাক্কা। বদলি হিসেবে সুযোগ পাওয়া ৩৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান মাসভাউরে ৯ টেস্টের সবশেষটি খেলেছেন গত বছরের জুলাইয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম