ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

হুনাইনের জাদুতে নাটকীয় জয়, ফাইনালে কিংসম্যান

#

স্পোর্টস ডেস্ক

০২ মে, ২০২৬,  11:11 AM

news image

জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ২৮ রান। ১৯তম ওভারে ২২ রান নিয়ে সমীকরণ সহজ করে ফেলল ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু শেষ পর্যন্ত পারল না তারা কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছাতে। শেষ ওভারে হুনাইন শাহর অসাধারণ বোলিংয়ে রুদ্ধশ্বাস জয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠল হায়দরাবাদ কিংসমেন। এখন তারা আগামী রবিবারের শিরোপার লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হবে পেশোয়ার জালমির। জয়ের জন্য ১২ বলে যখন ২৮ রানের প্রয়োজন। মোহাম্মদ আলিকে পিটিয়ে এক ওভারেই ২২ রান তুলে ফেলে ক্রিস লিন ও ফাহিম আশরাফ। ফলে শেষ ওভারের খেলা খুবই কঠিন হয়ে পড়ে কিংসমেনদের জন্য। কিন্তু ২০তম ওভারে হুনাইন শাহ প্রথম বলেই ডট দেন, এরপর টানা পাঁচটি নিখুঁত ইয়র্কার করেন। এর মধ্যে তৃতীয় ইয়র্কারে ফাহিম আউট হন। শেষ বলে ৪ রান দরকার থাকলেও তিনি মাত্র একটি লেগ বাই দেন। গতকাল শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল, সঙ্গে ছিল শিশিরের প্রভাব। ১৮৭ রানের লক্ষ্য তাড়া করা কঠিন ছিল না। মার্ক চাপম্যান (৪৩), হায়দার আলী (৩১) ও গ্রিনের ঝড়ো ইনিংস ম্যাচে উত্তেজনা ফেরায়। এর আগে, স্পিনার সাইম আইয়ুব ও হাসান খান এবং পেসারদের আক্রমণে ইউনাইটেড শুরুতেই চাপে পড়ে যায়। যদিও পরে তারা ১০ ওভারে ৪ উইকেটে ৬৮ রান থেকেও ঘুরে দাঁড়ায়। প্রথম ইনিংসে কিংসম্যানও শুরুতে বিপদে ছিল ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে। তবে চাপ সামাল দেন উসমান খান অপরাজিত ৬১ ও কুশল মেন্ডিস ৫০ রন করে। দুজন মিলে করেন ৫০ বলে ১০১ রানের জুটি। যা দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই পিএসএলের ফাইনালে মুখোমুখি হবে পেশোয়ার জালমি ও হায়দরাবাদ কিংসম্যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম