ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২৪,  4:39 PM

news image

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বনানীর নিজ বাসায় ফিরেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল থেকে রিলিজ পান। এরপর বাসায় ফেরেন। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি জানান, আইনমন্ত্রী এখন সুস্থ, তবে তার শারীরিক দুর্বলতা রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী তিন থেকে চার দিন বিশ্রামে থাকবেন। রোগ থেকে মুক্তি পাওয়ায় আইনমন্ত্রী মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। সেই সঙ্গে যারা তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন, রোগমুক্তির জন্য দোয়া করেছেন, তাদের সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য, আইনমন্ত্রী আনিসুল হক ইউরিনাল ইনফেকশন ও জ্বর নিয়ে গত ২২ মে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং রিলিজ নেওয়ার আগ পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম