ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় গেলেন খালেদা জিয়া

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৫,  10:56 AM

news image

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে দীর্ঘ ১৭ দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় শুক্রবার (২৪ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টা এবং বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। এর আগে, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া। লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রারাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম