ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা তমা

#

বিনোদন প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৩,  11:55 AM

news image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী। শুক্রবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সবাইকে জানান তিনি। পোস্টের ক্যাপশনে লেখেন, সরি কারও ফোন ধরা বা যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। বিষয়টি নিশ্চিত হতে আরটিভি নিউজ থেকে তমার সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করা হলে তিনি শুধু জানান, ১০৪ ডিগ্রি জ্বর। প্রসঙ্গত, গেল ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমা এখনো সফলতার সঙ্গে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে চলছে। এতে তমা মির্জার ‘ময়না’ চরিত্রটি দর্শক-সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় তমার বিপরীতে নায়ক চরিত্রে ছিলেন আফরান নিশো। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম