ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ৩০ গাছে উঠে অনলাইন হাজিরা দিলেন প্রধান শিক্ষক, ছবি ভাইরাল বিশ্বকাপে নাটকীয় লড়াইয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করল ইরান মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৩৯ বিদেশি

হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

#

স্পোর্টস ডেস্ক

০৭ অক্টোবর, ২০২২,  2:39 PM

news image

বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা হেরেছে ২১ রানে। তবে ম্যাচে যা হয়েছে, তার পুরো চিত্রটা তুলে ধরতে পারছে না এই হারের ব্যবধান। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশকে যে কখনোই ম্যাচ জেতার মতো মেজাজে দেখা যায়নি! আজকের এই ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পায়নি বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান টস জিতে নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। দারুণ এক আউটসুইং দিয়ে শুরুর পর তাসকিন আহমেদ শুরুর ওভারে দেন ১ রান। দারুণ শুরুর আভাসও মিলছিল তাতে। তবে শুরুর সেই আভাসটা মিলিয়ে গেল পাওয়ারপ্লের পরের ওভারগুলোয়। পরের পাঁচ ওভার থেকে এল যথাক্রমে ১০, ৯, ৭, ৭, ৯ রান; পাওয়ারপ্লের ৬ ওভার থেকে তাতে এল ৪৩ রান। পাওয়ারপ্লে শেষে বাবর আজম ফেরেন মেহেদি হাসান মিরাজের শিকার হয়ে। তবে রিজওয়ান ওপাশে ছিলেন তার মতোই। এরপর শান মাসুদকে সঙ্গে নিয়ে তিনি ইনিংস গড়ায় মনোযোগ দেন। তবে দলীয় ৯৩ রানে শানকে ফেরান নাসুম আহমেদ। পরের গল্পটা কেবলই রিজওয়ানের। পাকিস্তান ইনিংসে এরপর বাংলাদেশ আঘাত হেনেছে নিয়মিত বিরতিতে, হায়দার আলী, ইফতিখার আহমেদ, আসিফ আলীদের অল্প রানেই ফেরানো গিয়েছিল; তবে দমানো গেল না রিজওয়ানকে। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে তিনি করেন ৫০ বলে ৭৮। তার এই ইনিংসে ভর করেই পাকিস্তান শেষ পর্যন্ত তোলে ১৬৭ রান। তাতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যটা দাঁড়ায় ১৬৮ রানের। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম