ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

হারের পর ফ্রান্সে বিক্ষোভ, পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ

#

স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২২,  12:37 PM

news image

শেষ মুহূর্তের নাটকীয়তায় ভর করে শিরোপা জিতল লিওনেল মেসির আর্জেন্টিনা। লুসাইলে ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ে খেলা ৩-৩ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন হলো লে আল্বিসেলেস্তেরা। এই জয়ের ফলে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তুলল লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার সঙ্গে এমন পরাজয় মানতেই পারছেন না ফরাসি সমর্থকরা। ফ্রান্সের রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখালেন তারা। তাদের সামলাতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়েছে পুলিশ। বিশ্বকাপে হার মেনে নিতে না পেরে এক রাতে উত্তাল হয়ে উঠে ফ্রান্স। রোববার রাতে প্যারিসসহ ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভ করে ফুটবলপ্রেমীরা। উত্তেজিত ফুটবল ভক্তদের সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। সমাজমাধ্যমে ফ্রান্সের উত্তাল রাজপথের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ ঠেকাতে ধড়পাকড়ও করেছে পুলিশ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করা হয়েছে। এদিকে ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনও শহরে ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতি দেয়নি ফ্রান্স সরকার। ফলে এক জায়গায় জড়ো হয়ে বড়পর্দায় খেলা দেখা হয়নি ফুটবল ভক্তদের। রোববার ফাইনাল ম্যাচ দেখার জন্য শহরের নানা প্রান্তে বার কিংবা রেস্তরাঁয় জড়ো হয়েছিলেন মানুষ। তবে ফাইনালের পর প্যারিসে আর্জেন্টিনার দূতাবাসের ছবিটা ছিল ভিন্ন। সেখানে বহু আর্জেন্টিনীয় সমর্থক জড়ো হয়ে ফাইনালের রুদ্ধশ্বাস জয় উদযাপন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম