ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

উজবেকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙাল কলম্বিয়া

#

স্পোর্টস ডেস্ক

১৮ জুন, ২০২৬,  11:03 AM

news image

কাতার বিশ্বকাপে সুযোগ না পাওয়ার তিক্ত স্বাদ ভুলে দারুণ প্রত্যাবর্তন করল কলম্বিয়া। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই উজবেকিস্তানের বিরুদ্ধে দারুণ এক জয় তুলে নিলো লস ক্যাফেতেরোসরা। এতে করে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা উজবেকিস্তানের কোনো রূপকথা লিখা হলো না। 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। প্রথমার্ধে কলম্বিয়া এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ইতালির কিংবদন্তি ডিফেন্ডার কানাভারোর অধীনে খেলা উজবেকিস্তান। তবে গোল হজম করে ৫ মিনিট পর আবারও এগিয়ে যায় কলম্বিয়া। আর অতিরিক্ত সময়ে কলম্বিয়া আরেকটি গোল করলে হার নিয়ে মাঠ ছাড়ে উজবেকরা। 

পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়া। তবে ম্যাচের মাঝে মাঝে আক্রমণ চালিয়েছে উজবেকিস্তানও। প্রথমার্ধে গোল মাত্র একটি হলেও পুরোটা সময় দাপট দেখিয়েছে কলম্বিয়া। ৭২ শতাংশ বল একাই নিজেদের দখলে রেখেছে দলটি। আর ২৮ শতাংশ বল ছিল উজবেকিস্তানের।

৪১তম মিনিটে লুইস দিয়াজের পাস থেকে কলম্বিয়াকে এগিয়ে দেন দানিয়েল মুনিওজ। দ্বিতীয়ার্ধে আবারও বল দখল নিয়ে খেলতে থাকে কলম্বিয়া। তবে ৬০তম মিনিটে সমতা আনে উজবেকিস্তান। গোল করেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। এল্দর শোমুরোদভের ভলি কলম্বিয়া গোলকিপার কামিলো ভার্গাস বিপদমুক্ত করতে না পারলে গোলমুখে বল পেয়ে যান ফাইজুল্লায়েভ। তাকে শুধু মাথা ছুঁইয়ে বল জালমুখী করতে হয়েছে।

তবে ম্যাচে সমতা বেশিক্ষণ ছিল না। উজবেকিস্তান সমতা আনার ৫ মিনিট পরই আবার এগিয়ে যায় কলম্বিয়া। বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে বল দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান বায়ান মিউনিখ তারকা দিয়াজ।

এরপর বাকি সময়টাতে কলম্বিয়ার আক্রমণ ঠেকিয়ে গেছে উজবেকরা। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের নবম মিনিটে কুচো হার্নান্দেজের ক্রস থেকে দারুণ এক গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন জামিনটন ক্যাম্পাজ।

এরপর একটি আক্রমণ করেছিল উজবেকিস্তান। দূরপাল্লার একটি শট বারে লেগে ফিরে আসে। তবে ৩-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে এশিয়ার দেশটি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম