ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে কেইনের নতুন রেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

১৮ জুন, ২০২৬,  10:57 AM

news image

হাইভোল্টেজ ম্যাচে বুধবার রাতে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। বড় জয়ের রাতে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। এতে একাধিক রেকর্ডে নাম উঠেছে তার।

এর মধ্যে একটি রেকর্ডে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন কেইন। আর অন্য রেকর্ডে ইংল্যান্ডের চূড়ায় উঠেছেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার।

ম্যাচের শুরুর দিকে লুকা মদ্রিচের ফাউলের কারণে পেনাল্টি পায় ইংলিশরা। ১১ মিনিটে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের সেই পেনাল্টি শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলকিপার। কিন্তু শট নেওয়ার আগে গোলকিপার লাইন ছেড়ে বেরিয়ে আসায় পুনরায় শট নেওয়ার সুযোগ পান হ্যারি কেইন। দ্বিতীয়বার পেনাল্টি শটে আর ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক।

বিশ্বকাপের মঞ্চে এটি কেইনের পঞ্চম পেনাল্টি গোল (টাইব্রেকার বাদে)। বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে এত গোল করতে পারেননি আর কোনো ফুটবলার। এ রেকর্ড গড়ার পথে কেইন ছাড়িয়ে গেছেন বিশ্বকাপে যৌথভাবে ৪ গোল করা লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রব রেনসেনব্রিঙ্ককে।

কেইনের শট জালে জড়াতেই আরেকটা রেকর্ডে ওঠে তার নাম। ডেভিড ব্যাকহামের (১৯৯৮, ২০০২ ও ২০০৬) পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোলের কীর্তি গড়লেন কেইন (২০১৮, ২০২২ ও ২০২৬)।

এ ছাড়া হ্যারি কেইন ম্যাচের ৪২ মিনিটে হেড থেকে দ্বিতীয় গোল করেন। বিশ্বকাপে এটি ইংলিশ স্ট্রাইকারের ১০ম গোল। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে এটি সর্বোচ্চ গোলের যৌথ রেকর্ড।

এর আগে ইংল্যান্ডের জার্সিতে গ্যারি লিনেকার বিশ্বকাপে ১০ গোল করেছিলেন। গতকালের জোড়া গোলে সেই রেকর্ডে ভাগ বসালেন কেইন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম