ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

হাথুরুসিংহের ফেরা নিয়ে সাকিবের ‘নো কমেন্টস’

#

স্পোর্টস ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২৩,  3:55 PM

news image

বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দ্বিতীয় দফায় নিয়োগ পেয়েছেন চান্ডিকা হাথরুসিংহে। সিলেটে বিপিএলের ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলোচনায় এই শ্রীলঙ্কান কোচকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। এদিকে বিপিএলে তার ব্যাটিং ফর্ম নিয়ে প্রশংসা চললেও নিজে এখনো সন্তুষ্ট নন বলে জানিয়েছেন সাকিব। টাইগারদের কোচ হয়ে যে হাথরুসিংহেই আসছেন, জানা ছিল আগে থেকেই। মাঝে কিছু ভিন্ন আলোচনা হলেও বিসিবি থেকে বরাবরই উপেক্ষা করা হয় সেটা। কারণ, যে কোনো মূল্যে চান্ডিকাকে নিয়ে আসতে বদ্ধপরিকর ছিল বোর্ড। অনেকের মতে, নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত পছন্দের তালিকায় শীর্ষে থাকাটাই এগিয়ে রেখেছিলো লঙ্কানকে। কিন্তু বিসিবি প্রেসিডেন্ট জানালেন,

তার একার নয় ক্রিকেটারদেরও জাতীয় দলের কোচ হিসেবে পছন্দের তালিকায় প্রথম নামটা ছিল হাথুরুসিংহের। তিনি বলেন, 'মাশরাফী-তামিমেরটা মনে আছে, সাকিবও ডেফিনিটলি, আসলে ওরা তিনজনই বলেছে, এটাই (হাথরুকে কোচ বানানো) সবচেয়ে ভালো হয়।' তবে বিপিএল ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, চান্ডিকার বিষয়ে কিছুই বলতে চাইলেন না মিস্টার সেভেন্টি ফাইভ। কেবল দুটো শব্দতেই সারলেন আনুষ্ঠানিকতা- ‘নো কমেন্টস! ঠিক আছে।’  তাতে অন্তত এতটুকু বোঝা যায়, আগের পর্বের তিক্ত ঘটনাগুলো হয়তো এখনো মাথায় রয়ে গেছে অলরাউন্ডারের। বিপিএলে এবার আছেন নিজের ব্যাটিং ফর্মের সেরা অবস্থানে। চারদিকে তাই উচ্চপ্রশংসা তার। কিন্তু সাকিব নিজে মোটেও সন্তুষ্ট নন। নিজের এবং দলের পারফরম্যান্সে আরও উন্নতির জায়গা দেখছেন তিনি।সাকিব বলেন, 'যতটা বলছেন, আমার কাছে মনে হয় না ততটাও ভালো অবস্থায় আছি। হ্যাঁ, ভালো সময় যাচ্ছিল, যদিও শেষ কয়েকটা ম্যাচে ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি। আশা করি, আবার ভালো ব্যাটিং করতে পারব। যেভাবে শুরু করেছিলাম, এই শেষ স্টেজে এসে যেন সেভাবেই শেষ করতে পারি।' ঢাকা পর্বে টানা জয়ে, টেবিলের দুইয়ে থেকে বিপিএলের লিগ পর্ব শেষ করতে চায় ফরচুন বরিশাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম