ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

হাটহাজারীতে এলাহী হত্যার ঘটনায় যুবলীগ নেতা আটক

#

নিজস্ব প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০২১,  12:44 PM

news image

চট্টগ্রামের হাটহাজারীতে মসজিদ, মাদ্রাসার আর্থিক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় হোসেন এলাহী (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার সহোদর মোমেন এলাহী (৩৮)। তারা ওই এলাকার ডা. শেখ আহম্মদ বাড়ির মৃত লতু মিস্ত্রির পুত্র। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটায় হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড কালা বাদশাহ পাড়া নাছির হাজীর বাড়ি এলাকায় চায়ের দোকানে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এম এইচ হাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত মোমেন এলাহীর স্ত্রী শিবলী আক্তার ঘটনার বর্ণনা দিতে গিয়ে মানবজমিনকে বলেন, এলাকার মুদি দোকানের সামনে তার স্বামী মোমেন এলাহী ও ভাসুর হোসেন এলাহী দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কয়েকটি সিএনজি যোগে প্রতিপক্ষরা এসে তাদের ধাওয়া করে। পরে ফাঁকা গুলি ছুড়লে হোসেন এলাহী দাঁড়িয়ে গেলে প্রবাসী জানে আলমের ঘরের সামনে তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক আহত করে। অপরদিকে মোমেন এলাহীকে তার একশ গজ দূরে সাবুর ঘরের সামনে কুপিয়ে আহত করে। খবর পেয়ে প্রায় ঘন্টাখানিক পর তাদের উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চমেক নিয়ে গেলে হোসেন এলাহীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মোমেন এলাহীর অবস্থাও আশঙ্ক্সাজনক বলে জানান তিনি। তিনি আরো বলেন, স্থানীয় একটি মসজিদ, মাদ্রাসার আর্থিক দ্বন্দ্ব ও জমির মাটি কাটার বিরোধ এবং হতাহতদের আরেক ভাই মহসীন এলাহীকে সমাজের সর্দার করার প্রতিহিংসায় মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এম এইচ হাসেম, সুমন, কাইয়ুম, মনছুর, বাইল্লা, সাবেক সর্দার ফজল করিম এ ঘটনা ঘটিয়েছে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাৎ হোসেন জানান, এ ঘটনায় এম এইচ হাসেম নামে একজনকে আটক করা হয়েছে। তবে সে অন্য একটি হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে ওই মামলায় আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম