নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ২০ বোতল ভারতীয় মদ আটক
০৩ নভেম্বর, ২০২৬, 2:24 PM
NL24 News
০৩ নভেম্বর, ২০২৬, 2:24 PM
নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ২০ বোতল ভারতীয় মদ আটক
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পাঁচবিবি উপজেলার পাগলাপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, কড়িয়া বিওপির হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/২৪-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাগলাপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ‘অফিসার্স চয়েস এলিট’ হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দৃঢ়প্রতিজ্ঞ।