ঢাকা ০৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি, ৫০ পুলিশ সদস্য আহত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার পক্ষে আপিল হয়নি, তার সম্পদ বাজেয়াপ্তে চিঠি দিচ্ছে রাষ্ট্রপক্ষ ফ্যাসিস্ট সরকারের আমলে অবৈধ ক্লিনিক চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ২০ বোতল ভারতীয় মদ আটক সাতক্ষীরায় স্কুল পর্যায়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩৩ জন গ্রেফতার শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সাতক্ষীরায় স্কুল পর্যায়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

#

০৩ নভেম্বর, ২০২৬,  2:03 PM

news image

মনিরুজ্জামান মনি : মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও নানা সামাজিক অপরাধ দমনে সাতক্ষীরায় স্কুল পর্যায়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। 


বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, সদর থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর) জামিল কবির এবং জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) গৌরাঙ্গ পাল। এছাড়া বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন। 


সমাবেশে বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে পুলিশ ও সর্বস্তরের জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমুক্ত, প্রগতিশীল সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তাঁরা উল্লেখ করেন।  সমাবেশটি সঞ্চালনা করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম