ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা, একাংশের বিক্ষোভ মিছিল

#

০১ সেপ্টেম্বর, ২০২৫,  4:51 PM

news image

হল ছাড়তে শুরু করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অনেক শিক্ষার্থী। তবে সকাল ৯টায় বিশবিদ্যালয়ের মাওলানা ভাসানী হল থেকে শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। তারা বিভিন্ন শ্লোগান দিয়ে গতকাল রাতে হামলার বিচার দাবি ও হল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্য হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কে আর মার্কেটের দিকে যেতে শুরু করেছেন। গত এক মাস ধরে ভেটেরিনারি অনুষদ এবং পশু পালন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করছে। গতকাল রবিবার শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে একাডেমিক কাউন্সিলের বৈঠক চলছিলো। দুপুরে পর কম্বাইন ডিগ্রির দাবি মেনে না নেয়ার খবর ছড়িয়ে পড়লে সামনে তালা দিয়ে ভিসিসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এক পর্যায়ে সন্ধ্যায় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ব্যর্থ হয়। এ সময় হঠাৎ সন্ধ্যার পর বহিরাগত একদল লোক লাঠিসোটা নিয়ে হামলা চালায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনার জেরে উত্তপ্ত হয়ে পড়ে পুরো ক্যাম্পাস। উদ্ভুত পরিস্থিতি এড়াতে রাতেই অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববাদ্যালয়। আজ সোমবার সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। যদিও নির্দেশনা উপেক্ষা করে রাতে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম