ঢাকা ২২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে সাজ সজ রব আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর তামিম মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ, কী আলোচনা হলো মিডল্যান্ড ব্যাংক সাংফোরের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, বাংলাদেশে এটির প্রথম অর্ডার চিহ্নিত করছে লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৬,  5:05 PM

news image

২০২৭ সালের হজ মৌসুম ঘিরে ‘যুগান্তকারী’ এক প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই প্যাকেজে একটিমাত্র চুক্তির মাধ্যমেই থাকা, খাওয়া, যাতায়াত এবং পবিত্র স্থানগুলোর সব সেবা পাবেন হজযাত্রীরা। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদন অনুসারে, ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্যাকেজটি দেওয়া হবে। সৌদি আরবে পা রাখার পর থেকে শুরু করে দেশে ফেরা পর্যন্ত পুরো সময়টায় হাজিরা দারুণভাবে কাজে লাগাতে পারবেন প্যাকেজটি। নতুন এই প্যাকেজে মূলত রয়েছে মক্কা-মদিনায় থাকার ব্যবস্থা, যাতায়াত, ক্যাটারিং বা খাওয়ার বন্দোবস্ত এবং পবিত্র স্থানগুলোর সেবা।

এর বাইরেও হাজিরা চাইলে নিজেদের পছন্দমতো কিছু বাড়তি সুবিধাও বেছে নিতে পারবেন। নতুন এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো খুব সহজেই নিজেদের মতো করে হাজিদের জন্য মানসম্মত ও নমনীয় প্রোগ্রাম তৈরি করতে পারবে।

১৪৪৮ হিজরি সেশনের প্রস্তুতি হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা সৌদি ভিশন ২০৩০ এর লক্ষ্য পূরণে বড় ভূমিকা রাখবে। এই লক্ষ্যে ইতোমধ্যে ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে মন্ত্রণালয়। এছাড়া, পুরো হজ প্রক্রিয়াকে ডিজিটাল ও ঝামেলামুক্ত করতে দীর্ঘদিন ধরেই আধুনিক অনলাইন সিস্টেম ব্যবহার করে আসছে সৌদি আরব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম