ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

জাবির ৭৩ গবেষককে পিএইচডি ও ৯ জনকে এমফিল ডিগ্রি প্রদান

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৬,  11:28 AM

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেটের বিশেষ সভায় ৭৩ জন গবেষককে পিএইচডি এবং ৯ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এসব ডিগ্রি অনুমোদন করা হয়।


বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল শাখা সূত্রে জানা যায়, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, গাণিতিক ও পদার্থবিষয়ক, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন ও বিভিন্ন ইনস্টিটিউটের অধীনে এই উচ্চতর ডিগ্রিগুলো প্রদান করা হয়।


পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত গবেষকরা হলেন- বাংলা বিভাগ থেকে তানজিলা কায়সার, শাহরিয়া-আল-রশিদ, মুক্তি রায় ও মোহাম্মদ শামসুল আলম, ইংরেজি বিভাগ থেকে মো. জিয়াউল হক, মোহাম্মদ রোকনউদ্দীন, মো. আজিজুর রহমান ও চন্দ্র শেখর সিকদার, প্রত্নতত্ত্ব বিভাগ থেকে মো. সাদেকুজ্জামান, মোশরেফা খন্দকার, লুবনা চৌধুরী, মো. হাফিজুর রহমান, মো. রিফাত-উর-রহমান ও ইফ্ফাত জাহান, ইতিহাস বিভাগ থেকে মাসুদা পারভীন এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট থেকে রিদিতা তাসমিন পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।


সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মো. মোফাজ্জল হোসেন, মো. নজরুল ইসলাম, মো. শাহজালাল হায়দার ও এ.কে.এম কামরুল হাসান মিয়া, নৃবিজ্ঞান বিভাগ থেকে মোহাম্মদ আবুল খায়ের ও উদিসা ইসলাম, অর্থনীতি বিভাগ থেকে আনোয়ারা খানম ও কামরুজ্জামান, সরকার ও রাজনীতি বিভাগ থেকে মো. ফিরোজ আল মুজাহিদ খান, মো. আনোয়ার হোসেন, টি. এন. সোনিয়া আজাদ, নাজমা বেগম, বেগম নাছরীন, সাবিনা ইয়াসমিন, রোজিনা, এস.এম আব্দুর রসিদ, মোছা. রাহাত আরা বেগম, আমিনা খাতুন, মোছা: তমালিকা সুলতানা, রাশেদুল হক খোকন, মো. আল-আমীন হুসাইন ও হাসনুন নাহার, এবং লোক প্রশাসন বিভাগ থেকে মো. আফলাতুন পিএইচডি পান।


বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে শাহীনা হক, মোহাম্মদ কামাল হোসেন, মো. আব্বাস আলী খান ও তানিয়া আক্তার, গণিত বিভাগ থেকে মো. নূরে আলম সিদ্দিকী, মো. শফিকুল ইসলাম, কে. এম. আব্দুল আল ওয়াদুদ, রাবেয়া সরকার, মো. সাইদুজ্জামান, সাদিয়া আখতার ও আবু সায়ীদ আরিফ, পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে মো. মোতাচ্ছিম বিল্লাহ, মো. মাহমুদুল হাসান মান্না ও আশরাফুল হক, রসায়ন বিভাগ থেকে মো. মনির হোসেন ও প্রীতি সরকার, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) থেকে সোনিয়া কোড়াইয়া, শামীম আহমেদ ও বিমান বড়ুয়া এবং ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে সুবরণ চন্দ্র সরকার, মো. আতিউর রহমান ও রাফেজা ইসরাত জাহান পিএইচডি ডিগ্রি অর্জন করেন।


এছাড়া জীববিজ্ঞান অনুষদের ফার্মেসী বিভাগ থেকে মো. এখলাস উদ্দীন, মো. জহির আলম, হাছান আলী ও মোহাম্মদ শাহাদৎ হোসেন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে মো. আবুবক্কোর ছিদ্দিক, সীপ্রা রানী কর্মকার ও সালমা আহমেদ, প্রাণিবিদ্যা বিভাগ থেকে বায়েজিদ খান, সেলিনা সুলতানা ও মুনীর আহমেদ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে মোহাম্মদ মিজানুর রহমান ও মোস্তাক হোসেন পিএইচডি সম্পন্ন করেন।


এমফিল ডিগ্রিপ্রাপ্ত গবেষকরা হলেন- ইংরেজি বিভাগের আরিফ মঈন উদ্দিন খান, ইতিহাস বিভাগের শেখ মোহাম্মদ মোতালিব ও মো. শরিফুজ্জামান, রসায়ন বিভাগের মতিউর রহমান, লোক প্রশাসন বিভাগের আমীর হোসেন ভূইয়া, উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. সাব্বির আহম্মেদ, সরকার ও রাজনীতি বিভাগের আফসানা আরেফিন, ফার্মেসী বিভাগের আইরিন সুলতানা এবং নৃবিজ্ঞান বিভাগের গবেষক লুক কাকন কোড়াইয়া।


গবেষকদের এই একাডেমিক সাফল্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা ও সামগ্রিক শিক্ষা পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামছুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা গবেষণার অন্যতম প্রমাণ এতগুলো ডিগ্রি। আমরা শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আরও বেশি তৎপর হচ্ছি। বিশেষ করে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম স্যার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়নের দিকে জোর দিয়েছেন। তিনি প্রথম কর্ম দিবসেই ১২ ঘণ্টা কাজ করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি তার নেতৃত্বে আমরা আরও এগিয়ে যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম